৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ এবং ১-১২তম ব্যাচের অযৌক্তিক সুপারিশ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে, দ্রুত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী শিক্ষক নিবন্ধন ১৮তম ফলাফল প্রত্যাশী কেন্দ্রীয় সমন্বয়করা এই মানববন্ধনের আয়োজন করেন। তারা বলেন, ‘নীতিমালা অনুযায়ী ভাইভা কার্যক্রম শেষ করে দ্রুত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ১-১২তম ব্যাচের প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া চলবে না। যাদের বয়স ৩৫ বছরের বেশি বা সার্টিফিকেটের মেয়াদ নেই, তাদের নিয়োগ দেওয়া অযৌক্তিক হবে।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান সরকার অভিযোগ করেন, ১৮তম নিবন্ধনধারীদের ভাইভা কার্যক্রম চলমান থাকলেও ১-১২তম ব্যাচের প্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘কোনোভাবেই যেন অনিয়মের মাধ্যমে নিয়োগ সুপারিশ না করা হয়, সেজন্যই আমরা মানববন্ধন করছি।’

মানববন্ধনে চারটি প্রধান দাবি উপস্থাপন করা হয়:
নীতিমালা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা – ১-১২তম ব্যাচের জন্য বিশেষ কোনো নিয়োগ বা সুপারিশ বন্ধ করতে হবে। কোটা ব্যবস্থা বজায় রাখা – সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভাইভা কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা – যাতে ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়। অটো এমপিও চালু করা – স্বচ্ছতা আনতে এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অটো এমপিও ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন।

এর আগে, আন্দোলনকারীরা একই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা মনে করেন, যথাযথ নীতিমালা অনুসরণ করা হলে অনিয়ম বন্ধ হবে এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাবেন।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬