পুলিশের গাড়িতে সচিবালয়ে গেলেন শিক্ষকদের প্রতিনিধিদল

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
পুলিশের গাড়িতে শিক্ষকদের প্রতিনিধি দল

পুলিশের গাড়িতে শিক্ষকদের প্রতিনিধি দল © সংগৃহীত

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ডাক পেয়েছেন সচিবালয়ে। সে অনুযায়ী আলোচনার জন্য ৭ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ-এর নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন বলেন, আমাদের আন্দোলনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেজন্য আমরা ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাছাই করেছি।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন, সমন্বয়ক মো. মোস্তফা কামাল, সমন্বয়ক আল মুমিন, সদস্য শিল্পী আক্তার (সাওফা), সদস্য আসমাউল হুসনা (এলিজা) এবং সদস্য রাজিয়া সুলতানা (রথি)।

আরো পড়ুন: প্রাথমিকে নিয়োগের দাবি: আজও শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

তিনি আরও বলেন, ২০২১ সালের ৮ অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না।

এমন অবস্থায় দাবি আদায় না হলে এখানেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। পরে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশের বেধড়ক লাঠিচার্জের মুখে পড়তে হয় তাদের। 

জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950