১৫তম শিক্ষক নিবন্ধনে আবেদন ১০ লাখ, এপ্রিলে পরীক্ষা

২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM

© লোগো

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ১০ লাখ আবেদন জমা পড়েছে। গত বুধবার আবেদনের শেষ দিন ছিল। আগামী বছর এপ্রিলে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে এ তথ্য জানা যায়।

গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। মামলাজনিত কারণে প্রায় এক বছর পর এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৫ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলে।

বৃহস্পতিবার এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে। নতুন বছরের এপ্রিলে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের চেষ্টা করব।

প্রসঙ্গত, প্রিলিমিনারি পরীক্ষার নির্ধারিত সময় ও স্থান প্রার্থীদের এসএমএস করে জানিয়ে দেয়া হবে। প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর লিখিত পরীক্ষা হবে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এরপর ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬