শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী প্রার্থীরা

শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী প্রার্থীরা © সংগৃহীত

শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী প্রার্থীরা। তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি প্রস্তাবকে ‘অবৈধ’ ও অযৌক্তিক আখ্যা দিয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি দাবি জানিয়েছেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের সামনে মানববন্ধন করে এ দাবি জানান ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী প্রার্থীরা। 

আরও পড়ুন : শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসিএ’র

এ মানববন্ধনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রত্যাশীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিক, মিলন, মুন্নাসহ আরও অনেকে। তারা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১-১২তম মেয়াদোত্তীর্ণ সনদধারী এবং ৩৫ ঊর্ধ্ব লোকদের নিয়োগের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তির অযৌক্তিক প্রস্তাব করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের সার্কুলার চলমান রেখে আরেকটি গণবিজ্ঞপ্তি সুপারিশ করা সম্পুর্ন অবৈধ এবং এনটিআরসিএর আইনের বিরোধী। 
প্রার্থীরা খুব দ্রুত ১৮তমদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায়। 

আরও পড়ুন : বিশেষ গণবিজ্ঞপ্তি চান না ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা 

প্রার্থীরা বলেন, তরুণ সমাজকে উপেক্ষা করে যদি কোন বিজ্ঞপ্তি দেয় তাহলে ৫ আগস্টের কথা স্মরণ করতে হবে।

প্রার্থীরা জানান, বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভাগীয় শহরসহ রংপুর, বরিশাল, বগুড়া, দিনাজপুর,ময়মনসিংহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence