শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসিএ’র

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা, ১-১২তম নিবন্ধনধারী এবং ১৩-১৪তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসিএ’র কার্যালয়ে এসেছেন। ১-১২তম ও ১৩-১৪তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন। তাদের দাবিগুলো আমরা শুনেছি। সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই কর্মকর্তা জানান, আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি, যেহেতু সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে। এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
১৫ দিনের মধ্যে হাদি হত্যার আসামীদের দেশে ফিরিয়ে আনার দাবি
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে…
  • ২৭ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে …
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence