পরিবার পরিকল্পনার ডিজি হলেন এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তার নামের পাশে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।

অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬