তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, স্মারকলিপি দিতে পারেননি ১৩-১৪তম নিবন্ধনধারীরা

২২ আগস্ট ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
তালাবদ্ধ কার্যালয় ও স্মারকলিপি জমা দিতে যাওয়া প্রার্থীরা

তালাবদ্ধ কার্যালয় ও স্মারকলিপি জমা দিতে যাওয়া প্রার্থীরা © সংগৃহীত

আপিল বিভগের নির্দেশনা অনুযায়ী দ্রুত শুন্যপদে নিয়োগ বাস্তবায়নের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআর) কার্যালয়ে গিয়েছিলেন ১৩তম ও ১৪তম নিবন্ধনের রিটকারীরা। তবে এনটিআরসিএর কার্যালয় তালাবদ্ধ থাকায় স্মারকলিপি জমা দিতে পারেননি তারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ১৩তম ও ১৪তম রিট পিটিশনারদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএতে এ স্মারকলিপি জমা দিতে যান।

এ বিষয়ে ১৩-১৪তম শিক্ষক  নিবন্ধনধারী রিটকারী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইউসুফ সেলিম বলেন, আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আজক দুপুর ১১টার সময় এনটিআরসিএ কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে এনটিআরসিএ অফিস তালাবদ্ধ দেখে ফিরে আসা হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে বন্ধ রাখার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।১৩তমের ১২টি সিপি এবং ১৪তমের ৪টি সিপির মোট  প্রায় ৩ হাজার রিটকারীকে অনতিবিলম্বে আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগ দিতে হবে। 

তিনি আরও বলেন, আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ২২০৭ জনের মতো তাদের রায়ও বাস্তবায়ন করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬