সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন ১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা

২২ আগস্ট ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
সচিবালয়ের সামনে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিতরা

সচিবালয়ের সামনে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিতরা © টিডিসি ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া ৭৩৯ জন প্রার্থী সচিবালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। অন্তত একটিবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করবেন তারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ের দুই নাম্বার গেটের সামনে অবস্থান নিতে শুরু করেছেন ভুক্তভোগীরা। 

এ বিষয়ে জানতে চাইলে আবেদনবঞ্চিত মো. ইউসুফ ইমন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান শুরু করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে করোনাভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি, লিখি ও মৌখিক পরীক্ষা শেষ করে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬