আপিল বিভাগের রায় অনুযায়ী নিয়োগের দাবিতে এখনো আন্দোলন চলছে ১৩-১৪তম নিবন্ধনধারীদের

২১ আগস্ট ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
সচিবালয়ের সামনে অবস্থান

সচিবালয়ের সামনে অবস্থান © টিডিসি ফটো

২২০৭ জন নিবন্ধনধারীর জন্য আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী রিট পিটিশনারদের নিয়োগের দাবিতে এখনো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৩ ও ১৪তম শিক্ষক নিবন্ধনধারীরা। 

বুধবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে সচিবালয়ের দুই নম্বর গেটে অবস্থান নিয়েছেন তারা। বেলা ৩টার দিকে সেখানেই অবস্থান করছেন নিয়োগপ্রত্যাশীরা।

এখনো সচিবালয়ের গেটে অবস্থানের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক লিটন সাহা জানান, আমরা বঞ্চিত হয়েছি। ২২০৭ জনের ক্ষেত্রে আপিল বিভাগ যে রায় দিয়েছে, আমাদের রিটের ক্ষেত্রেও একই ধরনের রায় দেওয়া হয়েছে। ২২০৭ জন নিয়োগ পেলেও আমরা নিয়োগ পাইনি। এই বৈষম্য আমরা মানিনা। এই বৈষম্য দূর করে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।

তিনি বলেন, ২০১৮ সালে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের ওপর এনটিআরসিএ আপিল করলে ২০২০ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগের রায় বাস্তবায়নে এনটিআরসিএ ২০২১ সালের ৩১ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ওই বিজ্ঞপ্তিতে ২২০৭ জনের জন্য শূন্য পদ সংরক্ষণ করে। পরবর্তীতে ২০২২ সালের ২০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের নিয়োগ সুপারিশ করা হয়। পরবর্তীতে নিয়োগ বঞ্চিতদের মধ্যে আরও আড়াই হাজার প্রার্থী রিট করেন। এই রিটকারীদেরও নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। 

লিটন সাহা আরও বলেন, ২২০৭ জন এবং আমাদের মামলার গ্রাউন্ড একই। রায়ও একই। তবে একটি গ্রুপকে নিয়োগের সুপারিশ করা হলেও তাদের সুপারিশ করা হচ্ছে না। অথচ প্রাপ্ত নম্বর এবং মেধাতালিকায় আমরা এগিয়ে রয়েছি। আদালতের রায় বাস্তবায়নের জন্য একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তার কোনো জবাব দেয়নি এনটিআরসিএ। 

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081