নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে ১৩-১৪তম নিবন্ধনধারীদের অবস্থান

২১ আগস্ট ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
সচিবালয়ের সামনে ১৩-১৪তম নিবন্ধনধারীদের অবস্থান

সচিবালয়ের সামনে ১৩-১৪তম নিবন্ধনধারীদের অবস্থান © টিডিসি ফটো

আপিল বিভাগের রায় অনুযায়ী রিট পিটিশনারদের নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৩ ও ১৪তম শিক্ষক নিবন্ধনধারীরা। বুধবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে সচিবালয়ের দুই নম্বর গেটে অবস্থান নিয়েছেন তারা।

এনটিআরসিএ’র ১৩ ও ১৪তম নিবন্ধিত ও নিয়োগবঞ্চিত সকল রিট পিটিশনারদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির অন্যতম সমন্বয়ক লিটন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০১৮ সালে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের ওপর এনটিআরসিএ আপিল করলে ২০২০ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগের রায় বাস্তবায়নে এনটিআরসিএ ২০২১ সালের ৩১ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ওই বিজ্ঞপ্তিতে ২২০৭ জনের জন্য শূন্য পদ সংরক্ষণ করে। পরবর্তীতে ২০২২ সালের ২০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের নিয়োগ সুপারিশ করা হয়। পরবর্তীতে নিয়োগ বঞ্চিতদের মধ্যে আরও আড়াই হাজার প্রার্থী রিট করেন। এই রিটকারীদেরও নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। 

তিনি বলেন, ২২০৭ জন এবং আমাদের মামলার গ্রাউন্ড একই। রায়ও একই। তবে একটি গ্রুপকে নিয়োগের সুপারিশ করা হলেও তাদের সুপারিশ করা হচ্ছে না। অথচ প্রাপ্ত নম্বর এবং মেধাতালিকায় আমরা এগিয়ে রয়েছি। আদালতের রায় বাস্তবায়নের জন্য একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তার কোনো জবাব দেয়নি এনটিআরসিএ। 

মো. মশিউর রহমান নামে আরেক ভুক্তভোগী বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মানছে না এনটিআরসিএ। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের সরাসরি নিয়োগের কথা বলে পরীক্ষা নেওয়া হয়েছিল। আমরা নম্বর এবং মেধাতালিকায় এগিয়ে থেকেও নিয়োগ বঞ্চিত হয়েছি। আমাদের নিয়োগ সুপারিশ করতে একাধিকবার এনটিআরসিএতে স্মারকলিপি দিয়েছি। তবে আজও আমাদের নিয়োগ হয়নি। 

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950