১৮তম নিবন্ধন: খাতা দেখতে ৩০ দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা

১৩ আগস্ট ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকে। খাতা দেখতে ৩০ দিনের সময় বেধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশনাও দেওয়া হবে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার (১৪ আগস্ট) থেকে পরীক্ষকরা খাতা নেওয়া শুরু করবেন। দেড় হাজার পরীক্ষক ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন। একেকজন পরীক্ষক ১৫০ থেকে ৩০০ খাতা পাবেন। এই খাতা মূল্যায়নের জন্য এক মাস সময় পাবেন পরীক্ষকরা।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার থেকে খাতা বিতরণ শুরু হবে। আমরা যে সময়সীমা বেধে দিয়েছি, এর মধ্যেই খাতা জমা দিতে হবে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। 

গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা।

এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬