শিক্ষক নিয়োগ

পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হতে পারে চলতি সপ্তাহেই

১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চলতি সপ্তাহেই চূড়ান্ত নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তা যাচাইয়ের কাজ শেষ। এ সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চলতি সপ্তাহেই চূড়ান্ত সুপারিশ করা হবে। মঙ্গলবার (১৩ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এমনটাই জানিয়েছেন এনটিআরসিএর সংশ্লিষ্টরা।

জানা গেছে, চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রার্থীরা স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগদানের সুযোগ পাবেন।

জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সনদ যাচাই শেষ। চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে এ সপ্তাহেই নতুন শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ করা হবে। 

জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত এ প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন।

তবে, সনদের জটিলতা থাকায় নির্বাচিতদের মধ্য থেকে কিছু প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবেন না বলেও জানান এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান।
 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬