৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ সচিব

১২ আগস্ট ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
ওবায়দুর রহমান

ওবায়দুর রহমান © ফাইল ছবি

পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসে নিয়োগের চূড়ান্ত করা হবে।

সোমবার (১২ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, ‘নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি। আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছি, কোনো প্রার্থীর খারাপ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র নতুন সরকার গঠিত হলো। আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে এ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।’

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এ প্রার্থীদের এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬