৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৭ আগস্ট ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন। অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে। 

বুধবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এদিকে মঙ্গলবার দুপুর ২টায় এনটিআরসিএ’র কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। এ প্রসঙ্গে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগেই অফিস কার্যক্রম শেষ করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এ প্রার্থীদের এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর মর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টায় রাজধানীতে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মেডিকেল কলেজে কমিটি দিল ছাত্রদল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরেক দ্বীপ নিয়ন্ত্রণে নিচ্ছেন ট্রাম্প 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬