৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল

৩০ জুলাই ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে। আগামী আগস্ট মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেছে। 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বেশ কয়েকটি ইন্টারনেট বন্ধ ছিল। বর্তমানে ইন্টারনেট সচল থাকলেও তা অত্যন্ত ধীরগতির। এর ফলে অনেক প্রার্থী ভি-রোল ফরম পূরণ করতে পারছেন না। প্রার্থীদের এসব ভোগান্তির কথা চিন্তা করে ভি-রোল ফরম পূরণের সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হতে পারে।

ওই সূত্র আরও জানায়, আগামীকাল বুধবার ভি-রোল ফরম পূরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। অনলাইনে  ফরম পূরণের সময় না বাড়ানো হলে আগস্টের শুরুর দিকে চূড়ান্ত সুপারিশ করা হবে। তবে যদি ভি-রোলের সময়সীমা বাড়ানো হয় তাহলে সুপারিশ করতে কিছুদিন সময় লাগবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল। যেহেতু ভি-রোল ফরম পূরণ এখনো শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। ভি-রোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। 

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬