ভি-রোল ফরম পূরণের সময় ফের বাড়ছে, চূড়ান্ত বুধবার

২৯ জুলাই ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের সময়সীমা আবারও বাড়ানো হতে পারে। আগামী বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

এনটিআরসিএ সচিব জানান, মোবাইল ইন্টারনেট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইন্টারনেট চালু হলেও তা খুব ধীরগতির। এর ফলে অনেক প্রার্থী, বিশেষ করে গ্রামের প্রার্থীরা, যাঁদের ওয়াইফাই সংযোগ নেই, তাঁরা ভি-রোল ফরম পূরণ করতে পারছেন না। ফলে প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে ফরম পূরণের সময়সীমা আবার বাড়ানো হতে পারে। 

তিনি আরও বলেন, ভি-রোল ফরম পূরণের সময়সীমা বৃদ্ধির জন্য টেলিটকের কাছে তথ্য সংগ্রহ করা হবে। কতজন প্রার্থী ভি-রোল ফরম পূরণ করতে পেরেছেন সেই তথ্য সংগ্রহ করে আগামী বুধবার সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১০ জুলাই বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হয়। গত ২৪ জুলাই ভি-রোল ফরম পূরণের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। দ্বিতীয়বারের মতো এ সময়সীমা বাড়ানোর হতে পারে। 

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। এনটিআরসিএ প্রদত্ত লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬