১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যথাসময়ে

১০ জুলাই ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

যথাসময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। বুধবার (১০ জুলাই) এনটিআরসিএ এর যুগ্মসচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই দেশের ৮টি বিভাগীয় জেলা (ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট) শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১২ জুলাই সকাল ০৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ১৩ জুলাই সকাল ০৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিতকরণ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হচ্ছে।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। ভারি বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ দাবি তাদের। তবে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেটের যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য বিভাগেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কাজেই পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬