ভি-রোল ফরম পূরণ নিয়ে সুখবর দিল এনটিআরসিএ

০১ জুলাই ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের কার্যক্রম শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত ভি-রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

সোমবার (০১ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানানা, অনলাইনে ভি-রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হলে প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দেবে। প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 

মন্ত্রণালয় থেকে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হলে দ্রুত ভি-রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করা হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ভি-রোল ফরম পূরণের কার্যক্রম কবে থেকে শুরু করা যাবে তা বলা মুশকিল। তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া মাত্রই এ কার্যক্রম শুরু হবে। ভি-রোল ফরম পূরণের জন্য প্রার্থীরা ৩০ দিনের মতো সময় পাবেন বলেও জানান তিনি।

জানা গেছে, আগামী ৭ জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে জুলাই ২৫ জুলাই পর্যন্ত। 

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। 

 
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence