৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ

০৯ মে ২০২৪, ০৭:৪২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগামীকাল শুক্রবার।

এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এদিকে চলতি মাসেই ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় এনটিআরসিএ। এজন্য আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি। ওই সভায় কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করবো চলতি (মে) মাসে প্রাথমিক সুপারিশ করার।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়।

 
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬
যে ৩০ সংকেত দেখলে বুঝবেন আপনারও হার্ট অ্যাটাক হতে পারে
  • ৩১ জুলাই ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬