১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে—জানাল এনটিআরসিএ

২০ মার্চ ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এপ্রিলের শেষ দিকে প্রকাশ করা হবে। আর লিখিত পরীক্ষা মে মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। গত শুক্রবার সকাল ও বিকালে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের আগস্ট অথবা সেপ্টেম্বরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ১৮তম নিবন্ধনের কার্যক্রম শেষ করার চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য মে মাসে লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি বছরে আমরা তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এজন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী জুলাইয়ের মধ্যে ১৮তম নিবন্ধনের কার্যক্রম শেষ করা হবে। আশা করছি মে মাসে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা যাবে। 

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এপ্রিলের শেষ দিকে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এরপর দ্রুত সময়ের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence