১৭তম শিক্ষক নিবন্ধনের সনদ বিতরণ নিয়ে যা জানাল এনটিআরসিএ

০২ মার্চ ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণদের সনদ বিতরণের কার্যক্রম চলতি সপ্তাহ থেকে শুরু হতে পারে। এতে ২৩ হাজারের নিবন্ধনধারীর সনদ বিতরণ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার  একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের সনদ পাঠানোর কাজ শেষ হয়েছে। আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সনদ বিতরণের কার্যক্রম শুরু হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের সনদগুলো জেলায় জেলায় পাঠানো হয়েছে। শিগগিরই তারা সনদ হাতে পাবেন। 

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950