১৭তম নিবন্ধনে উত্তীর্ণ বয়স ৩৫ অতিক্রম করা প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে ১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরাম। এই তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের কাছে জমা দেবে সংগঠনটি। গুগল ফরমের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে ১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরামের নেতা মো. রাজ্জাকুল হায়দার বলেন, বয়সে ছাড়ের দাবিতে আমরা মানবন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে চেয়ারম্যান স্যার আমাদের কাছে প্রকৃত ভুক্তভোগীদের একটি তালিকা চেয়েছিলেন। সেই তালিকা তৈরির লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছি।

১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরামের আরেক নেতা মো. ইউসুফ জানান, যারা প্রকৃত ভুক্তভোগী কেবল তাদের তথ্যই চেয়ারম্যানের কাছে দেওয়া হবে। তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ। ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের তথ্য দেওয়ার আহবান জানাচ্ছি। 

গুগল ফরমে তথ্য দিতে এখানে ক্লিক করুন

নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন মোজাম্মেল হো…
  • ০২ আগস্ট ২০২৬
পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কত…
  • ০২ আগস্ট ২০২৬
হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬