চতুর্থ গণবিজ্ঞপ্তি

আরও ৭১৩ জনকে নিয়োগ সুপারিশ এনটিআরসিএর

২১ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

সারাদেশের বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন আরও ৭১৩ জন প্রার্থী। তারা সবাই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। তাদের মধ্যে বিভিন্ন মাদরাসায় সহকারী মৌলভী পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন ৬২২ জন। আর অন্যান্য ৯১ জন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত হলেও বিভিন্ন কারণে প্রথম দফায় নিয়োগের সুপারিশ পাননি। অবশেষে তাদের শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার রাতে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নামক সেবা বক্সে অথবা সরাসরি নির্ধারিত (http://ngi.teletalk.com.bd) লিংকে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষনিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি দেবে।

প্রার্থী যোগদানের সর্বশেষ তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের নির্ধারিত লিংকে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে জয়েনিং স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। আর প্রার্থী যোগদান না করলে নো ক্লিক করে যোগদান না করার কারণ উল্লেখ করতে হবে। কোনো প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ ওয়েবসাইট থেকে তার প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950