অবরোধেও চলবে ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা

৩০ অক্টোবর ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সড়ক, রেলপথ ও নৌ-পথ অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩০ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এই অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজও পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এনামুল কাদের খান আরও বলেন, অবরোধের কারণে কোনো প্রার্থী যদি ঢাকায় আসতে না পারেন তাহলে পরবর্তীতে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট এক লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬