পদের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দেবে এনটিআরসিএ

০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন থেকে শূন্য পদের বিপরীতে নিবন্ধন সনদ দেবে সংস্থাটি।

২০০৫ সালে এনটিআরসিএর যাত্রা শুরুর পর বিষয়ের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দিত সংস্থাটি। তবে এই রীতি ভাঙতে যাচ্ছে সংস্থাটি। বিষয়ের পরিবর্তে পদের বিপরীতে নিবন্ধন সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে ১৮তম নিবন্ধন থেকেই এটি কার্যকর করা হবে।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির খসড়া পদের বিপরীতে নিবন্ধন সনদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নতুন পদ্ধতির পরীক্ষা নিতে পদের ভিত্তিতে নিবন্ধন পরীক্ষার সিলেবাস তৈরি করা হচ্ছে।

এছাড়া এমপিও নীতিমালা সংশোধনে সমপর্যায়ের শিক্ষক-প্রভাষক পদের যোগ্যতায় সামঞ্জস্যতা আনা হচ্ছে। এ বিষয়টিও ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এতদিন বিষয়ভিত্তিক নিবন্ধন সনদ দেওয়া হলেও এখন থেকে পদভিত্তিক দেওয়া হবে। ১৮তম নিবন্ধন থেকেই এটি কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি পদের সিলেবাস প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি কার্যকর করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬