১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছে সংস্থাটি।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী প্রতি বছর একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে প্রায় চার বছর ধরে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় না।  এজন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই সূত্র আরও জানায়, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে এই নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আমরা চলতি বছরেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই বলেও জানান তিনি।

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬