১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
প্রতীকী ভাইভা বোর্ড

প্রতীকী ভাইভা বোর্ড © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার জন্য নির্বাচিতদের প্রবশপত্র সংগ্রহ শুরু হবে আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে। ২০২০ সালে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে আগামী ১৭ সেপ্টেম্বর  বিকাল ৫টা থেকে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:

(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates ) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets)।
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
(গ) এডমিট কার্ড।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এনটিআরসিএ।

জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ…
  • ০২ জুলাই ২০২৬
অক্টোবর থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, যা বলছে ইসি
  • ০২ জুলাই ২০২৬
বিশ্বকাপে যে অভিশাপ তাড়া করছে রোনালদোকে
  • ০২ জুলাই ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি ন…
  • ০২ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসে পররাষ্ট্র-প্রশাসন-কর-পুলিশসহ বিভিন্ন ক্যাডারে …
  • ০২ জুলাই ২০২৬