১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে ভাইভা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের নানা প্রস্তুতি নিতে হয়। যেমন পরীক্ষা নেয়ার বোর্ড ঠিক করা, বোর্ডে কে কে থাকবেন, সেটি ঠিক করা, পরীক্ষার কেন্দ্র ঠিক করা—এসব কাজ। এগুলো এগিয়ে নেয়ার কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে ২৪ বা ২৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু করার ইচ্ছা আছে।’

এর আগে গত ৫ মে  স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়।

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।

গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।

সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. সাদিক, সম্পাদক ড.…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আরেক বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬