চূড়ান্ত সুপারিশের দাবিতে আন্দোলনের ডাক চাকরিপ্রার্থীদের

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
এনটিআরসিএর সামনে মানববন্ধনে নিবন্ধনধারীরা

এনটিআরসিএর সামনে মানববন্ধনে নিবন্ধনধারীরা © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালন করবেন তারা।

জানা গেছে, সোমবার সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। দেশের বিভিন্ন জেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মানববন্ধনে অংশ নেবেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সহ সভাপতি মো. ইমরান খান।

তিনি বলেন, আমাদের দীর্ঘদিন অপেক্ষায় রাখা হয়েছে। প্রাথমিক সুপারিশের ৬ মাস হতে চললেও এখনো চূড়ান্ত সুপারিশ করা হয়নি। ফলে আমরা যে চাকরি পেয়েছি এটাই অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না। দ্রুত সুপারিশের দাবিতে আমরা ৪ তারিখে মানববন্ধন করব।

তিনি আরও বলেন, চাকরি পাওয়ার পরও দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তুু আমাদের যোগাদান দিচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে সময় পার করতে হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই চাওয়া, দ্রুত চূড়ান্ত সুপারিশ দিয়ে দিক। যেন আমরা নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারি।

জানা গেছে, চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।

প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। তবে এখনো চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই অবস্থায় আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া।

বাতুরিনার বজ্রগতির শটে সমতায় ক্রোয়েশিয়া
  • ১৮ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি নতুন ইতিহাস রোনালদোর
  • ১৮ জুন ২০২৬
পেনাল্টি মিস! মদ্রিচের ভুলে কেইনের গোল
  • ১৮ জুন ২০২৬
ফিফার যে সিদ্ধান্তে ভুগছে বড় দলগুলো
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপের সবচেয়ে বাজে ম্যাচটি খেললেন রোনালদো?
  • ১৮ জুন ২০২৬
পর্তুগালকে রুখে দিয়ে কঙ্গোর বিশ্বকাপ রূপকথা এবং নকআউটের সমী…
  • ১৮ জুন ২০২৬