৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা বলছে এনটিআরসিএ

৩১ আগস্ট ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রায় ২৮ হাজার প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার সাত দিনের মধ্যে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এস এম মাসুদুর রহমান।

তিনি বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশের সব প্রক্রিয়া শেষ হয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। চূড়ান্ত সুপারিশের অনুমোদন পাওয়ার সাত দিনের মধ্যে এই কাজ শেষ করে চূড়ান্ত সুপারিশ করা হবে।

জানা গেছে, চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।

প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। তবে এখনো চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950