১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগস্টের শেষ দিকে

০৮ আগস্ট ২০২৩, ০৩:২০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। তবে পরীক্ষকদের খাতা মূল্যায়নে দেরি হওয়ায় তা করতে পারেনি এনটিআরসিএ।

এনটিআরসিএ বলছে, ১ লাখ  ৪ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই বিপুল সংখ্যক খাতা মূল্যায়ন শেষে পরীক্ষকরা এনটিআরসিএতে পাঠিয়েছেন। এখন খাতার নম্বরগুকো স্ক্যানিংয়ের কাজ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে খাতা স্ক্রিনিংয়ের কাজ শেষ হয়ে যাবে। সে হিসেবে চলতি মাসের শেষ দিকে ১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য মাসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষকরা দেরি করে খাতা পাঠানোয় সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হয়নি। চলতি আগস্ট মাসেই আমরা এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চাই। সে অনুযায়ী কাজ চলছে।

বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬