এনটিআরসিএতে নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ

০১ আগস্ট ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৫ ও ৬ আগস্ট এনটিআরসিএ’র কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংস্থাটির সদস্য (প্রশাসন ও অর্থ) এস এম মাসুদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক গৃহীত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, হিসাবরক্ষক এবং স্টোর কীপার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৫ ও ৬ আগস্ট এনটিআরসিএ’র কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনপত্রের কপি/এ্যাপ্লিকেন্ট কপি; সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং প্রত্যেক সনদের ০১ গ্রন্থ করে ফটোকপি; নাগরিকত্ব সনদের মূল কপি ও ০১ প্রস্থ ফটোকপি; মূল জাতীয় পরিচয়পত্র ও ০১ প্রস্থ ফটোকপি; অভিজ্ঞতার সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও ১ প্রস্থ ফটোকপি সঙ্গে আনতে হবে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬