সেসিপের গণবিজ্ঞপ্তি

তথ্য গোপন করে আবেদন করলে সুপারিশ বাতিল

০৫ জুলাই ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের আবেদন গ্রহণ চলছে। আবেদনের ক্ষেত্রে তথ্য গোপন করা হলে আবেদনকারীর সুপারিশ বাতিল করা হবে।

বুধবার (৫ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

জানা গেছে, সেসিপের গণবিজ্ঞপ্তিতে একাধিক ইনডেক্সধারী শিক্ষক আবেদন করেছেন। ইনডেক্সধারীদের আবেদনের ফলে বেকার নিবন্ধনধারীরা নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। এক্ষেত্রে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

এ প্রসঙ্গে সেসিপ ট্রেড ইনস্ট্রাক্টর ফোরামের আহবায়ক মো. রাশেদ মোশাররফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দীর্ঘদিন পর সেসিপের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা মাত্র ২৪৭টি। এই পদগুলোতে বেকারদের নিয়োগ দেওয়া জরুরি। তবে এখানে প্রায় ২০ থেকে ২২ জন ইনডেক্সধারী আবেদন করেছেন। যারা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হিসেবে চাকরি করছেন তাদের যেন নিয়োগের সুপারিশ না করা হয় সেই দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই। ইনডেক্সধারীরা আবেদন করতে পেরেছে কি না বা কেমন আবেদন করেছে, তা যাচাই-বাছাই করে দেখা হবে। কেউ যদি তথ্য গোপন করে আবেদন করে থাকেন তাহলে তাকে নিয়োগের সুপারিশ করা হবে না।

এর আগে গত ১৩ জুন সেসিপের ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে আবেদনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও সেটি বাড়িয়ে ২০ জুলাই পর্যন্ত করা হয়েছে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950