সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু ২০ মার্চের পর

১৩ মার্চ ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হবে আগামী ২০ মার্চের পর। সুরক্ষা সেবা বিভাগ থেকে আগামী ২০ মার্চ অনলাইনে ফরম পূরণের বিষয়ে নির্দেশনা পাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপর ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হবে।

সোমবার (১৩ মার্চ) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান।

জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন ফরম পূরণ করে তা সরাসরি এনটিআরসিএর অফিসে জমা দিতে হত। এর পর সেই ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হত। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ফরম যেত।

এই প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ। এছাড়া প্রার্থীদের আর্থিক ক্ষতিও হত। বিষয়টি বিবেচনায় নিয়ে এবার নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণের সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে ভেরিফিকেশনের ফরম পূরণের জন্য সুরক্ষা সেবা বিভাগ একটি সফটওয়্যার ট্রায়াল ভার্সনে রেখেছে। আগামী ২০ মার্চ সফটওয়্যারের বিষয়ে এনটিআরসিএকে অবহিত করবে সুরক্ষা সেবা বিভাগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হবে ২০ মার্চের পর। নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। ২০ মার্চ সুরক্ষা সেবা বিভাগ থেকে অনলাইনে ফরম পূরণের বিষয়ে জানানো হবে। এরপর আমরা দিনক্ষণ জানিয়ে দেব।

ভেরিফিকেশন ফরম পূরণের জন্য কতদিন সময় দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা একমাস সময় দেব। এই সময়ের মধ্যে প্রার্থীদের ভেরিফিকেশন ফরম পূরণ করে জমা দিতে হবে।

জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950