১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল কবে?

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশিত হচ্ছে না। তবে চলতি মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ১৭তম নিবন্ধনের খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। খাতা দেখার কাজ প্রায় শেষ হয়েছে। ফল তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আগামীকাল সোমবার ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই বলে এনটিআরসিএ’র কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০ ফেব্রুয়ারি ১৭তম নিবন্ধনের ফল প্রকাশের বিষয়টি গুজব। ফল প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফল তৈরির কাচ চলছে। আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করার।

তথ্যমতে, বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ লাখের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। প্রিলিমিনারি পরীক্ষায় বসতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন প্রার্থী। একই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা হলেও করোনাভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950