চতুর্থ গণবিজ্ঞপ্তি: চূড়ান্ত আবেদন করল এক লাখ নিবন্ধনধারী

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এতে এক লাখ নিবন্ধনধারী চূড়ান্ত আবেদন করেছেন। যদিও প্রাথমিক আবেদনের সংখ্যা ছিল প্রায় এক লাখ ২০ হাজার।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এক লাখ ১৯ হাজারের বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। তবে আবেদন ফি জমা দিয়েছেন এক লাখ ৭৬৩ জন।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, এক লাখের বেশি প্রার্থী আবেদন ফি জমা দিলেও স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ২০ হাজার প্রার্থী। ফলে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত আবেদন করেছেন এক লাখের কিছু বেশি প্রার্থী। তবে কোন পর্যায়ে কতজন আবেদন করেছেন সেটি বলা সম্ভব নয়।

বিষয় ভিত্তিক কেমন আবেদন পড়েছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা সম্ভব নয়। এটি বের করা অনেক ঝামেলাপূর্ণ। এই তথ্য কেবল টেলিটকই দিতে পারবে।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950