লাখ ছাড়িয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তির আবেদন সংখ্যা

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ শেষ হয়েছে। আবেদন সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তবে আবেদনকৃতদের মধ্যে সবাই ফি পরিশোধ করেননি। ফলে আবেদনের সংখা কিছুটা কমবে বলে জানা গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, গত রোববার রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় শেষ হয়েছে। এই সময় পর্যন্ত  প্রায় এক লাখ ২০ হাজার নিবন্ধনধারী আবেদন করেছেন। আবেদকৃতদের মধ্যে অনেক প্রার্থী ফি জমা দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এক লাখ ২০ হাজারের মতো নিবন্ধনধারী আবেদন করেছেন। তবে সবাই ফি জমা দেননি। তাই এই মুহূর্তে প্রকৃত আবেদনকারীর সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও জানান, শনিবার রাত পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। প্রকৃত পক্ষে কতজন আবেদন করেছেন সেই সংখ্যা বৃহস্পতিবার জানা যাবে।

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950