রায়ের বিরুদ্ধে আপিল করল এনটিআরসিএ

১০ জানুয়ারি ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে এই আপিলের শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় এনটিআরসিএ’র পক্ষ থেকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জাামান আসাদ। তিনি বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে এনটিআরসিএ’র পক্ষ থেকে আপিল করা হয়েছে। তবে আপিলের শুনানি না হওয়ায় আদালতের দেওয়া আগের রায় এখনো বহাল রয়েছে।

ব্যারিস্টার মনিরুজ্জাামান আসাদ আরও বলেন, শুনানি কবে হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শুনানি না হওয়া পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এছাড়া শুনানিতে আদালত কী রায় দেবেন সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এর আগে গত রোববার (৮ জানুয়ারি) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে করা রিটের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশিরুল্লাহ’র বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জুমান আসাদ ও অ্যাডভোকেট জাফর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরজ রাসূল ও অ্যাডভোকেট পায়েল।

রুলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, এনটিআরসিএ সচিব ছাড়াও বেশ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950