বিশেষের জয়েনিং স্ট্যাটাস নিয়ে যে নির্দেশনা দিল এনটিআরসিএ

০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বিশেষ গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের জয়েনিং স্ট্যাটাস নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই নির্দেশনা অনুযায়ী সুপারিশপ্রাপ্তদের জয়েনিং স্ট্যাটাসে ‘ইয়েস/নো’ অপশন চালু করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ৩য় গণবিজ্ঞপ্তির ২য় ধাপে যে সকল প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে, ঐ সকল প্রার্থীর সুপরিশপত্রের ৪নং অনুচ্ছেদে প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক জয়েনিং স্ট্যাটাস অপশনে ‘Yes / No’ ক্লিক করা বিষয়টি উল্লেখ আছে।

বর্তমানে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার ভিত্তিতে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান আছে এবং উক্ত ‘e-Application’ গ্রহণ করা হচ্ছে। এ পর্যায়ে শূন্য পদের তথ্যের প্রয়োজনীয়তা না থাকায় এবং ‘e Application’ গ্রহণ কার্যক্রম চলমান অবস্থায় ‘Joining Status’ অপশন চালু করা সম্ভব হচ্ছে না বিধায় প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক ‘Joining Status’ অপশনে ‘Yes / No’ প্রদানের আশ্যকতা নেই।’’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬