ইনডেক্স ডিলেট করে আবেদনের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী বৃহস্পতিবার থেকে আবেদনগ্রহণ শুরু হবে। তবে আবেদনের সুযোগ পাবেন না ইনডেক্সধারী শিক্ষকরা।

এনটিআরসিএ’র কর্মকর্তা বলছেন, বেকারমুক্ত করার প্রত্যয় নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেজন্য ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। তবে কলেজে ইনডেক্সপ্রাপ্তরা স্কুলে আবেদন করতে পারবেন। একইভাবে স্কুলে ইনডেক্সপ্রাপ্ত শিক্ষকরা কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন ঠেকাতে তিনটি অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা সংগ্রহ করেছে এনটিআরসিএ। কোনো শিক্ষক ইনডেক্স গোপন রেখে আবেদন করলেও এনটিআরসিএ’র সফটওয়্যার সেটি শনাক্ত করে নেবে। পরবর্তীতে ওই প্রার্থীর আবেদন বাতিল হয়ে যাবে। তবে কোনো শিক্ষক যদি তার ইনডেক্স পুরোপুরি ডিলেট করতে পারেন তাহলে তার আবেদন করতে কোনো সমস্যা হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র নিয়োগ শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইনডেক্স ডিলেট করে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে। তবে আবেদন করার পূর্বে তার ইনডেক্স ডিলেট হয়েছে কিনা সেটি শতভাগ নিশ্চিত হতে হবে।

ওই কর্মকর্তা আরও জানান, আমাদের জানা মতে ইনডেক্স ডিলেট করতে এক মাসের মতো সময় প্রয়োজন হয়। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় এক মাস দেওয়া হবে না। ফলে ইনডেক্স ডিলেট করার আশায় অনেকের আগের চাকরিটাও যাবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইনডেক্সধারী যদি তাদের ইনডেক্স ডিলেট করতে পারেন তাহলে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950