চতুর্থ গণবিজ্ঞপ্তি: অনুমতিপত্র প্রকাশ করল মন্ত্রণালয়

২১ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষক নিয়োগের অনুমতিপত্র প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুটি শর্তে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতিপত্র স্বাক্ষর করা হলেও এটি আজ বুধবার প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব মো. মিজানুর রহমান।

অনুমতিপত্রে বলাে হয়েছে, এনটিআরসিএ থেকে প্রেরিত শূন্য পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য ৪র্থ গণবিজ্ঞপ্তি নির্দেশক্রমে নিম্নলিখিত শর্তে প্রকাশের সম্মতি প্রদান করা হলো।

নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল পদে পরবর্তীতে/ ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শর্ত আরোপ করতে হবে।

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত বিষয়ভিত্তিক শূন্য পদসমূহের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ব্যানবেইস এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ থেকেও এসকল তথ্য সংগ্রহ করে যাচাই করতে হবে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬