চতুর্থ গণবিজ্ঞপ্তি: মন্ত্রণালয়ের অনুমতিপত্র প্রকাশ হতে পারে আজ

২১ ডিসেম্বর ২০২২, ০১:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতিপত্র আজ বুধবার দেওয়া হতে পারে। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত অনুমোদন পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনুপত্র পাওয়ার পর যেকোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল-কলেজে ৩২ হাজার ৫০০, মাদ্রাসায় ৩৬ হাজার ৫৬২ এবং কারিগরিতে এক হাজার ১০২টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এই বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল এনটিআরসিএ। তবে নানা জটিলতার কারণে এতদিন অনুমতি দেওয়া হয়নি। অবশেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। এখন আনুষ্ঠানিকতার জন্য কেবল চিঠি দেওয়া বাকি রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব মো. মিজানুর রহমান বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৭০ হাজার শিক্ষক নিয়োগের অনুমতিপত্র আজ ওয়েবসাইটে আপলোড দেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা কাজ করছি।

এদিকে এনটিআরসিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে যেকোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ বা আগামীকাল ৭০ হাজার শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চান তারা।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি আমরা পেয়েছি। তবে অনুমতিপত্র এখনো হাতে পাইনি। অনুমতিপত্র পাওয়ার পর একদিন দুইদিনের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬