ডিজিটাল সেবার তালিকা প্রকাশ করল এনটিআরসিএ

১৭ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
টেলিটকের সাথে সভা কররেছন এনটিআরসিএ’র কর্মকর্তারা

টেলিটকের সাথে সভা কররেছন এনটিআরসিএ’র কর্মকর্তারা © সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি তাদের একাধিক সেবা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকে। এর ফলে চাকরিপ্রার্থীদের নানা ভোগান্তি লাঘব হয়েছে।

সম্প্রতি এনটিআরসিএ তাদের ডিজিটাল সেবার তালিকা প্রকাশ করেছে। এই সেবাগুলো নিবন্ধনধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই গ্রহণ করতে পারবেন। এর জন্য কাউকে এনটিআরসিএ কার্যালয়ে যেতে হবে না।

জানা গেছে, বর্তমানে সংস্থাটি ৯ ধরনের সেবা অনলাইনের মাধ্যমে দিচ্ছে। এগুলো হলো- সম্মিলিত জাতীয় মেধা তালিকা, সনদ যাচাই প্রতিবেদন, অনলাইনে আবেদন অনলাইনে পরীক্ষার্থীর ডাটা সংগ্রহ, পরীক্ষার ফলাফল যাচাই, অনলাইনে পরীক্ষার্থীর প্রবেশপত্র, সুপারিশ পত্র এবং যোগদান পত্র সংগ্রহ, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সকল উত্তীর্ণ, পরীক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে ফলাফল অবহিতকরণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে শূন্য পদের ই-রিকুইজিশন গ্রহণ এবং শূন্য পদের বিপরীতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ই-এপ্লিকেশন গ্রহণ।

এই সেবাগুলোর মধ্যে প্রায় অধিকাংশ সেবা এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকেই গ্রহণ করা যায়। এছাড়া কয়েকটি সেবা টেলিটকের সার্ভার থেকে নিতে হয়। তবে টেলিটকের এই সার্ভারের লিংকও এনটিআরসিএ’র ওয়েবসাইটেই দেওয়া রয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৬টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে। এই সনদের মাধ্যমে ৮০ হাজারের বেশি শিক্ষক চাকরিরত অবস্থায় রয়েছেন।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950