বিশেষ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হতে পারে কাল

০৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটাে

বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশপত্র চলতি সপ্তাহেই দিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। আগামীকাল বৃহস্পতিবার নিয়োগের সুপারিশপত্র দেওয়া হতে পারে। তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের মুঠোফোনে এসএমএস পাঠানো শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই করে এনটিআরসিএ। এই প্রক্রিয়া শেষে প্রথম ধাপে ৪ হাজার ৯২টি ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে আরও ৭০০ জনের ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়। 

পরবর্তীতে প্রার্থীদের ভেরিফিকেশন চলমান রেখেই চূড়ান্ত নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ে আবেদন করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে প্রার্থীদের ভেরিফিকেশন চলমান রেখে যোগদানপত্র দেওয়ার অনুমতি দেওয়া হয়। গত রোববার বিকালে অনুমোদনপত্র হাতে পায় এনটিআরসিএ। এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের  একটি সূত্র জানিয়েছে, সর্বমোট ৪ হাজার ৭৩১ জনকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশপত্র দিতে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩ হাজার ৮২০ জন আর তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৯১১ জন রয়েছেন। ইতোমধ্যে ৯১১ জনকে এসএমএস পাঠানো শুরু হয়েছে।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান জানান, বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ ৪ হাজার ৭৩১ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র চলতি সপ্তাহে দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার নিয়োগপত্র পেতে পারেন চাকরিপ্রার্থীরা। 

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬