কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের অনশন শুরু

০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা

অনশন কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা © সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনশন কর্মসূচি পালন শুরু করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সদস্যরা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর তাদের এই কর্মসূচি পালন শুরু হয়।

এর আগে অনশন কর্মসূচি সফল করতে সোমবার সকাল থেকেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা জানান, গত ১০ নভেম্বর এনটিআরসিএ’র সচিব মো, ওবায়দুর রহমান বিভিন্ন গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়েছিলেন যে ‘নভেম্বরের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে সেই কথার বাস্তবায়ন হয়নি। এনটিআরসিএ’র কর্মকর্তারা বারবার তাদের আশ্বাস দিয়েছেন; তবে সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি।

তারা জানান, দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি না হওয়ায় অনেক নিবন্ধনধারীর বয়স শেষ হয়ে গেছে। আবার অনেকের বয়স শেষের পথে। এর জন্য এনটিআরসিএ দায়ী। কেননা তারা ১৬তম নিবন্ধন পরীক্ষা শেষ করতে অনেক সময় নিয়েছে। দেরি করলেও এর দায় নেবে না এনটিআরসিএ। তাহলে আমরা কোথায় যাব।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে নভেম্বরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দেয় এনটিআরসিএ। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সংস্থাটি। এর আগে একাধিকবার এনটিআরসিএ চেয়ারম্যান এবং সচিব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বললেও সেটিও বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬