চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে চাকরিপ্রত্যাশীদের আমরণ অনশন কাল 

০৪ ডিসেম্বর ২০২২, ১২:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
এনটিআরসিএর সামনে প্রতীকী অনশন পালন করছেন চাকরিপ্রত্যাশীরা

এনটিআরসিএর সামনে প্রতীকী অনশন পালন করছেন চাকরিপ্রত্যাশীরা © ফাইল ফটাে

দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরণ অনশন করবে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাকিল। 

তিনি বলেন, আমরা গত তিন বছর ধরে গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছি। আমরা প্রিলি-রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করেছি। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষের দিকে। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তির প্রকাশ না হলে অনেকেরই শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।

মো. শাকিল আরও বলেন, এনটিআরসিএ বারবার আমাদের আশ্বাস দিয়েছে। তবে তাদের সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। অক্টোবর মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাইলেও সেটি করা হয়নি। এরপর নভেম্বর মাসের মধ্যে গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিল। সেটিও বাস্তবায়ন হয়নি। তাই আমরা আর আশ্বাস চাই না। আমরা গণবিজ্ঞপ্তি চাই।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে নভেম্বরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দেয় এনটিআরসিএ। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সংস্থাটি। এর আগে একাধিকবার এনটিআরসিএ চেয়ারম্যান এবং সচিব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বললেও সেটিও বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬