একাদশে ভর্তি আবেদন শুরু ৮ ডিসেম্বর 

২৯ নভেম্বর ২০২২, ০৭:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আগামী ৮ ডিসেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর ক্লাস শুরু হবে পহেলা ফেব্রুয়ারি থেকে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। যারা প্রথম ধাপে সুযোগ পাবে না তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ চলবে ৯ ও ১০ জানুয়ারি। আর এই ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। 

ওই সূত্র আরও জানায়, গতবারের মতো এবারও অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে প্রতি শিক্ষার্থীকে। টেলিটক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে আমাদের সভা রয়েছে। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সার্বিক বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালা নিয়ে আগামী বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে একটি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬