শূন্য পদের সংখ্যা জানাল এনটিআরসিএ

২৭ নভেম্বর ২০২২, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুতই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি।

এদিকে তিন অধিদপ্তর থেকে প্রাপ্ত শূন্য পদের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষ করেছে এনটিআরসিএ। স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ৭০ হাজারের বেশি শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে।

এনটিআরসিএ’র নিয়োগ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে শূন্য পদের তথ্য পাওয়া গেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের। এই অধিদপ্তর ৩৭ হাজার ৬৬৪টি শূন্য পদের তথ্য এনটিআরসিএতে পাঠিয়েছিল। এর মধ্যে এক হাজারের কিছু বেশি পদ বাকি রেখে ৩৬ হাজার ৫৬২টি শূন্য পদ চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩২ হাজার ৫০০ শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এই তথ্যে কোনো পরিবর্তন করা হয়নি। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত শূন্য পদের সংখ্যা ২ হাজার ৯৬টি হলেও এক হাজার পদ বাকি রেখে এক হাজার ১০২টি পদ চূড়ান্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা রোববার (২৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিন অধিদপ্তর মিলে আমরা প্রায় ৭২ হাজার শূন্য পদের তথ্য পেয়েছিলাম। তবে কিছু পদ বাকি রাখা হয়েছে। সব মিলিয়ে আমরা ৭০ হাজারের কিছু বেশি পদে গণবিজ্ঞপ্তি প্রকাশ করব।

কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর। গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। তারা অনুমতি দিলে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950