তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের এনএসআই ভেরিফিকেশন হচ্ছে না

২০ নভেম্বর ২০২২, ০২:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক ও এনটিআরসিএ লোগো

ক্লাস নিচ্ছেন শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভেরিফিকেশন হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ভেরিফিকেশন করতে এনএসআইকে চিঠি পাঠানো হয়। তবে বিপুল সংখ্যক প্রার্থী হওয়ায় তাদের ভেরিফিকেশন করতে অপারগতা প্রকাশ করে সংস্থাটি। এর ফলে এনএসআইয়ের ভেরিফিকেশন ছাড়াই শিক্ষকদের ভেরিফিকেশন কার্যক্রম শেষ হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগম অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবা দ্যা ডেইডলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের এনএসআই ভেরিফিকেশন হচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য ২ হাজার ২০০টি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেয়া হয়।

আবেদন না পাওয়ায় এবং মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজাত ৩২৫টি পদ বাদ রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের মধ্যে ৬ হাজার প্রার্থী ভেরিফিকেশন ফরম পূরণ করে না পাঠানোয় ৩২ হাজার ২৮৩ জনকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়। এই প্রার্থীদের একটি গোয়েন্দা শাখা থেকে ভেরিফিকেশন করা হয়েছে। 

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950