ভি-রোল ফরম শিগগিরই জেলায় জেলায় পাঠানো হবে: সুরক্ষা সচিব

০১ নভেম্বর ২০২২, ০৩:৫৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
সরকারি লোগো ও মো. আবদুল্লাহ আল মাসুদ

সরকারি লোগো ও মো. আবদুল্লাহ আল মাসুদ © ফাইল ছবি

বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম শিগগিরই সংশ্লিষ্ট জেলায় পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করে ফরমগুলো আবারও শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এর আগে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ভি-রোল ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে ফরমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়। 

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই করে এনটিআরসিএ। এই প্রক্রিয়া শেষে ৪ হাজার ৯২টি ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে ২৭২টি ফরম তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ এবং ৩ হাজার ৮২০টি ফরম বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের।

পরবর্তীতে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ফরমগুলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠানো হয়। সেখান থেকে ফরমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়। এখন সুরক্ষা সেবা বিভাগ থেকে ফরমগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে চার হাজারের বেশি ফরম আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা ফরমগুলো পেয়েছি। এগুলো জেলা অনুযায়ী সাজানো হচ্ছে। শিগগিরই ফরমগুলো পাঠানো হবে।

কবে নাগাদ ভি-রোল ফরম জেলায় জেলায় পাঠানো হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা কাজ গুছিয়ে নিচ্ছি। যত দ্রুত সম্ভব ভি-রোল ফরমগুলো সংশ্লিষ্ট জেলায় পাঠানো হবে।

প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬